বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেস ব্রিফিংয়েই রিংয়ের উত্তাপ, জোড়ায় জোড়ায় বক্সিং পোজে ফাইটাররা

সাধারণ প্রেস ব্রিফিংয়ের চেনা আয়োজন নয়, যেন ছোট্ট এক ফাইটিং অ্যারেনা। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি জোড়ায় জোড়ায় প্রতিপক্ষের মুখোমুখি হয়ে বক্সিং ভঙ্গিতে নিজেদের পরিচয় তুলে ধরলেন আন্তর্জাতিক ফাইটাররা। এতে রিংয়ে নামার আগেই জমে উঠল Zulcan Fighting Championship (ZFC) 2-এর উত্তাপ।
আগামীকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় অনুষ্ঠিত হবে ZFC 2: Pride of Bangladesh। এ আয়োজন সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৩ নম্বর হল ‘রাজদর্শন’-এ অনুষ্ঠিত হয় প্রেস ব্রিফিং ও অফিসিয়াল ওয়েই-ইন।
অনুষ্ঠানে ZFC কর্মকর্তাদের পাশাপাশি অংশ নেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের ফাইটাররা। সাংবাদিকদের নানা প্রশ্নের সরাসরি উত্তর দেন তাঁরা। বিশেষ করে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন হতে যাওয়া Bare-Knuckle Boxing নিয়ে ছিল বাড়তি আগ্রহ।
প্রেস ব্রিফিংয়ের একপর্যায়ে জোড়ায় জোড়ায় ফাইটারদের প্রতিপক্ষের মুখোমুখি দাঁড় করানো হয়। নিজেদের লড়াইয়ের ভঙ্গিতে পোজ দেন তাঁরা। মুহূর্তেই বদলে যায় অনুষ্ঠানের পরিবেশ। প্রেস ব্রিফিংয়ের আনুষ্ঠানিকতা ছাপিয়ে সেখানে তৈরি হয় রিংয়ের প্রতিযোগিতামূলক আবহ।
ZFC 2-এর অন্যতম আলোচিত লড়াই বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজন হতে যাওয়া Bare-Knuckle Boxing। তিন রাউন্ডের এই বাউটে মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের Will Chope ও ইরানের Mostafa Ashouri। প্রেস ব্রিফিংয়ে এই লড়াইয়ের প্রস্তুতি, ফরম্যাট ও প্রত্যাশা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন দুই ফাইটার।
মেইন ইভেন্টে WMO Asia Muay Thai Title-এর জন্য পাঁচ রাউন্ডের লড়াইয়ে বাংলাদেশের Masjedul Reza Omeo মুখোমুখি হবেন থাইল্যান্ডের Thanapat Titham-এর। ঘরের মাটিতে আন্তর্জাতিক শিরোপার লড়াই নিয়ে নিজের প্রস্তুতি ও প্রত্যাশার কথা জানান ওমিও।
কো-মেইন ইভেন্টে ZFC Boxing Title-এর জন্য ছয় রাউন্ডের লড়াইয়ে বাংলাদেশের Sura Krishna Chakma লড়বেন ইন্দোনেশিয়ার Kundimang-এর বিপক্ষে। দীর্ঘ বিরতির পর রিংয়ে ফেরার প্রস্তুতি ও লড়াই নিয়ে তাঁর কাছেও জানতে চান সাংবাদিকরা।
প্রো এমএমএতে বাংলাদেশের Manjoor Alam-এর প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার Filipus Rangga। নিজের দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে প্রশ্নের জবাবে মঞ্জুর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আকাঙ্ক্ষার কথা জানান।
এবারের আসরে বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, ইরান ও মালয়েশিয়ার ফাইটাররা মোট ১১টি বাউটে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে পাঁচটি শিরোপার লড়াই।
ZFC Muay Thai Title-এর জন্য বাংলাদেশের Muhammed Rashed লড়বেন ইন্দোনেশিয়ার Harry Hutagalong-এর বিপক্ষে। আরেকটি ZFC Boxing Title বাউটে সিঙ্গাপুরের Sean Rafael Sanny মুখোমুখি হবেন বাংলাদেশের Sirajul Rabbi-র।
এ ছাড়া মুয়াই থাইয়ে বাংলাদেশের Shadman Sakif ও Mahedi Hassan মুখোমুখি হবেন। নারী পেশাদার বক্সিংয়ে ছয় রাউন্ডের লড়াইয়ে বাংলাদেশের Sanjida Jannat-এর প্রতিপক্ষ মালয়েশিয়ার Meredy Michael। পেশাদার বক্সিংয়ে বাংলাদেশের Rakib Hossain লড়বেন ইন্দোনেশিয়ার Dedy Imprax-এর বিপক্ষে। একই বিভাগে সিঙ্গাপুরের Donovan McIntyre মুখোমুখি হবেন বাংলাদেশের Ganadan Chakma-র।
কার্ডের শুরু হবে নারী সেমি-প্রো মুয়াই থাইয়ের লড়াই দিয়ে। সেখানে মুখোমুখি হবেন Gazi Arnaz ও Shampa Islam।
আয়োজকদের ভাষ্য, ZFC-এর লক্ষ্য শুধু ফাইট আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক প্রতিপক্ষের সঙ্গে বাংলাদেশের ফাইটারদের ঘরের মাটিতে প্রতিযোগিতার সুযোগ তৈরি, পেশাদার কমব্যাট স্পোর্টসের বিকাশ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম ফাইটার তৈরির একটি প্ল্যাটফর্ম গড়ে তোলাই তাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য।
এর আগে গত এপ্রিলে অনুষ্ঠিত হয় ZFC 1: The Takeover। এবার দ্বিতীয় আসরের মাধ্যমে সেই ধারাবাহিকতাকে আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রিংয়ে নামার আগেই প্রেস ব্রিফিংয়ে প্রতিপক্ষের মুখোমুখি হয়ে ফাইটারদের বক্সিং পোজ, সরাসরি প্রশ্নোত্তর এবং অফিসিয়াল ওয়েই-ইন—সব মিলিয়ে বৃহস্পতিবারই পাওয়া গেছে আগামীকালের লড়াইয়ের উত্তাপের আভাস। শুক্রবার জুলকান ইনডোর এরিনায় রিংয়ে সেই উত্তাপই রূপ নেবে মূল প্রতিযোগিতায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

সিলেটে গোয়েন্দা পুলিশের সহায়তায় আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

প্রেস ব্রিফিংয়েই রিংয়ের উত্তাপ, জোড়ায় জোড়ায় বক্সিং পোজে ফাইটাররা

Update Time : ০৪:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬