গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের মাঝে ৭৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও বিআরটিএর উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।
বুধবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিহত ১৪ জনের পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৭০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এছাড়া গুরুতর আহত দুই ব্যক্তিকে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব পিপিএম, বিআরটিএ গাইবান্ধা সার্কেলের সহকারী পরিচালক ফয়সাল হাসান, মোটরযান পরিদর্শক মো. কামাল আহমেদ কাজলসহ জেলা প্রশাসন ও বিআরটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের জন্য সরকারি আর্থিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৭৬ লাখ টাকার সহায়তা
-
গাইবান্ধা প্রতিনিধি - Update Time : ১০:৪১:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- ৪১ Time View
Tag :
Popular Post























