গাইবান্ধা সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে নেফাউল হক (৩৪) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ জানায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সদর থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
এরই ধারাবাহিকতায় রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ৩ নম্বর কুপতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পলাশপাড়া এলাকায় নেফাউল হকের বসতবাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের দাবি, এ সময় বাড়ির পশ্চিম দুয়ারী শয়নকক্ষ থেকে তাকে অবৈধ মাদকদ্রব্য সেবনরত অবস্থায় আটক করা হয়। আটক নেফাউল হক গাইবান্ধা সদর থানার পশ্চিম কুপতলা গ্রামের মৃত ছানাউল হকের ছেলে। পুলিশ আরও জানায়, এ ঘটনায় তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় নন-এফআইআর প্রসিকিউশন নম্বর ১৭৩/২৬, তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে। অভিযানকে কেন্দ্র করে এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
গাইবান্ধায় মাদক সেবনের অভিযোগে যুবক আটক
-
গাইবান্ধা প্রতিনিধি - Update Time : ১১:০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- ১০ Time View
Tag :
Popular Post





















