গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক ও সমাজ সেবক কায়ছার প্লাবনকে নিয়ে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থা।
সোমবার (৩ আগস্ট) হকাস মার্কেট অস্থায়ী কার্যালয় সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক লিখিত বিবৃতি পাঠ করেন , সংঠনের সভাপতি ও জেলা বারের এ পিপি এ্যাড: আমিরুল ইসলাম ফকু। এসময় তিনি আরো বলেন
, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিত ভাবে কায়ছার প্লাবনের নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত ২ই আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে ‘চমক টিভি’ নামে একটি ফেসবুক আইডি থেকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হয়। বিষয়টি জানার পর গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সংগঠনটি অপপ্রচারকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার কিংবা শেয়ার না করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
বিবৃতিতে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু এবং সহ-সভাপতি, মুশফিকুর রহমান রুমন, সাংগঠনিক সম্পাদক মো. নাজিম আহমেদ রানা, ফয়সাল জনি, সঞ্জয় সাহা, মাহাবুবুর রহমান, আঞ্জুয়ারা বেগম, সুমি আক্তার, পিয়াস হোসেন সহ অনেক। পরে সদর থানাকে অফিসার ইনচার্জকে স্মারকলিপি প্রদান করা হয়।
Reporter Name 









