শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসিবিতে শুরু হয়েছে ২১তম জাতীয় ফার্নিচার মেলা

দেশীয় আসবাবশিল্পের আধুনিক নকশা, বৈচিত্র্য ও নতুন উদ্ভাবন তুলে ধরতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ২১তম জাতীয় ফার্নিচার মেলা। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির আয়োজনে এ মেলায় অংশ নিয়েছে দেশের ৪৪টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। ৩২৩টি স্টলে প্রদর্শিত হচ্ছে বিভিন্ন ধরনের আধুনিক আসবাব।
গতকাল উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এ মেলা আইসিসিবির পুষ্পগুচ্ছ, রাজদর্শন ও নবরাত্রি হলে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা বিনা মূল্যে মেলা পরিদর্শন করতে পারবেন। এ ছাড়া বিভিন্ন আসবাব কেনাকাটায় সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের সুযোগ রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. কে এম আকতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান সেলিম এইচ রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের আসবাবশিল্প অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আন্তর্জাতিক বাজারে দেশীয় ব্র্যান্ডের অবস্থান শক্তিশালী করতে পণ্যের মান, আধুনিক নকশা, প্রযুক্তি ও দক্ষ জনবলের উন্নয়নে আরও গুরুত্ব দিতে হবে।
এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক জানান, দেশে প্রায় ৩০ হাজার কোটি টাকার আসবাবের বাজার গড়ে উঠেছে। অন্যদিকে ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে এ খাতে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।
মেলায় আখতার, হাতিল, ব্রাদার্স, নাদিয়া, আয়ত, ওমেগা, জেএমজি, নাভানা, অ্যাথেনাস, পারটেক্স, রিগাল ও লেগাসিসহ বিভিন্ন পরিচিত ব্র্যান্ড অংশ নিয়েছে। একই স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের আসবাব দেখার সুযোগ থাকায় ক্রেতারা পণ্যের নকশা, বৈশিষ্ট্য ও দাম তুলনা করে নিজেদের পছন্দ অনুযায়ী আসবাব কিনতে পারবেন।
মেলা কমিটির আহ্বায়ক ও আয়োজক সংগঠনের ভাইস চেয়ারম্যান আলহাজ শেখ আবদুল আউয়াল জানান, দেশীয় উৎপাদকদের নতুন পণ্য ও উদ্ভাবন ক্রেতাদের সামনে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। মেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার (ডিটিসি)। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এ মেলা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ, ১৪ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ

আইসিসিবিতে শুরু হয়েছে ২১তম জাতীয় ফার্নিচার মেলা

Update Time : ১২:১৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬