বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের স্বপ্ন নিয়ে শুরু এবিজি ইউনিভার্সিটি কাপ

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিভা অন্বেষণ ও তরুণ খেলোয়াড়দের বিকাশের লক্ষ্য নিয়ে শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। সোমবার বিকেলে ঢাকার এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনায় বর্ণিল উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির যাত্রা শুরু হয়।
বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা শেখ মোহাম্মদ আসলাম ও কায়সার হামিদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী, এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক ও মো. লিয়াকত হোসেন এবং প্রতিষ্ঠানটির সিনিয়র জিএম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সোয়েব শফিক (অব.)। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিনিধিদের পাশাপাশি বসুন্ধরা গ্রুপ এবং এবিজি স্পোর্টস সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়ায় প্রতিযোগিতা। দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ম্যাচ ঘিরে স্টেডিয়াম এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে আয়োজনের প্রথম দিন।
আয়োজকদের মতে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবলের বিকাশ, তরুণ খেলোয়াড়দের প্রতিভা তুলে ধরা এবং শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক খেলাধুলায় আগ্রহী করে তোলাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতেও এ আয়োজন ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান বলেন, “এই আয়োজনকে আমরা আরও বৃহৎ পরিসরে বিশ্বমঞ্চে তুলে ধরতে চাই। এবিজি স্পোর্টস সিটির মাঠের খেলোয়াড়েরা একদিন বিশ্বকাপ জিতবে—এমন সুযোগ ও পথ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।”
জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য এবিজি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “আমার বিশ্বাস, এই টুর্নামেন্টের মাধ্যমেই দেশের ফুটবলের জন্য সম্ভাবনাময় ও দক্ষ খেলোয়াড় বেরিয়ে আসবে, যারা দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে।”
জাতীয় দলের আরেক সাবেক তারকা শেখ মোহাম্মদ আসলাম এবিজির উদ্যোগের প্রশংসা করে বলেন, “এবিজির এই উদ্যোগটি সত্যিই অসাধারণ। আমি মনে করি, এবিজি ইউনিভার্সিটি কাপ দেশের ফুটবল ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা হয়ে থাকবে।”
আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার মধ্য দিয়ে নতুন প্রতিভাবান ফুটবলার উঠে আসবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ফুটবলকে আরও জনপ্রিয় করে তোলার পাশাপাশি দেশের ফুটবলের ভবিষ্যৎ শক্তিশালী করতেও ভূমিকা রাখবে এবিজি ইউনিভার্সিটি কাপ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

সিলেটে গোয়েন্দা পুলিশের সহায়তায় আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

বিশ্বকাপের স্বপ্ন নিয়ে শুরু এবিজি ইউনিভার্সিটি কাপ

Update Time : ০২:৪৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬