বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজের আগমনে নতুন পরিচিতি আনভীর স্টেডিয়ামের

আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করার পথে এগিয়ে চলছে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম। প্রথমবারের মতো টেস্ট খেলুড়ে দেশ ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের পদচারণায় নতুন পরিচিতি পেয়েছে স্টেডিয়ামটি। মাঠের পরিবেশ, উইকেটের মান ও খেলার উপযোগী সুযোগ-সুবিধায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রিকেটসংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে বিসিবি একাদশের সঙ্গে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের প্রথম দিন ব্যাট হাতে দাপট দেখিয়েছে বিসিবি একাদশ। কালাম সিদ্দিকীর দুর্দান্ত সেঞ্চুরি এবং জিশান আলম ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের অর্ধশতকে ৯০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৭১ রান সংগ্রহ করেছে দলটি। কালাম ১৩৫, জিশান ৮৬ ও রিজওয়ান ৫৯ রান করেন।
ক্যারিবীয় বোলারদের বিপক্ষে ১৮৪ বলে ২০টি চার ও একটি ছক্কায় ১৩৫ রানের ইনিংস খেলেন কালাম সিদ্দিকী অলিন। এটি তাঁর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ব্যাটিংয়ের জন্য উইকেটটিকে ভালো উল্লেখ করে কালাম জানান, এখানে স্পিনারদের পাশাপাশি পেস বোলারদেরও সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক প্রধান নির্বাচক হাবিবুল বাশার মাঠে উপস্থিত থেকে প্রস্তুতি ম্যাচ দেখেন। এ সময় আনভীর ক্রিকেট স্টেডিয়ামের উইকেটের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। তাঁর মতে, উইকেটটি আন্তর্জাতিক ক্রিকেটের উপযোগী এবং মানের দিক থেকেও বেশ ভালো।
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে এবারই প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশ ক্রিকেট খেলছে। এর আগে গত আগস্টে আইসিসির সহযোগী সদস্য দেশ মালয়েশিয়া এখানে তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছিল। এ ছাড়া দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের একাধিক ম্যাচও অনুষ্ঠিত হয়েছে এই মাঠে।
আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সক্ষমতা বাড়াতে স্টেডিয়ামটির অবকাঠামোগত উন্নয়নও এগিয়ে চলছে। এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান জানিয়েছেন, আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ইতোমধ্যে ফ্লাডলাইট স্থাপন ও গ্যালারি নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।
ক্রিকেটের পাশাপাশি ফুটবলসহ বিভিন্ন খেলার অবকাঠামো গড়ে তুলছে এবিজি স্পোর্টস সিটি। এখানে বাস্কেটবল, স্কোয়াশ, প্যাডেল টেনিস, ফুটসাল ও সাঁতারের সুযোগ-সুবিধা রয়েছে। এ ছাড়া এই ক্রীড়া কমপ্লেক্সে বক্সিং ও স্কোয়াশের আন্তর্জাতিক টুর্নামেন্টও আয়োজন করা হয়েছে।
এবিজি স্পোর্টস সিটিকে দেশের পূর্ণাঙ্গ ক্রীড়া কেন্দ্রে পরিণত করার পরিকল্পনার কথা জানিয়েছেন পরিচালক ইমরুল হাসান। তিনি বলেন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত রাখা এবং আন্তর্জাতিক মানের স্পোর্টস হাব গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য। এখান থেকে উঠে আসা ক্রীড়াবিদরা যেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারেন, সে লক্ষ্যেই কাজ চলছে।
ভবিষ্যতে এবিজি স্পোর্টস সিটিতে শুটিং ইভেন্ট আয়োজনেরও পরিকল্পনা রয়েছে। বিভিন্ন খেলার অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটিকে দেশের ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করতে চায় কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

সিলেটে গোয়েন্দা পুলিশের সহায়তায় আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজের আগমনে নতুন পরিচিতি আনভীর স্টেডিয়ামের

Update Time : ০২:১৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬