বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এক ছাদের নিচে সামুদ্রিক প্রযুক্তি ও গাড়ির বাজার

সামুদ্রিক শিল্পের আধুনিক প্রযুক্তি থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের নতুন-পুরোনো গাড়ি—সবই মিলছে এক ছাদের নিচে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে মেরিটাইম ও অফশোর শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী ‘৮ম বিমক্স-২০২৬’। পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের অংশগ্রহণে জমে উঠেছে ‘সুপার সেল কার বাজার’।
জাহাজ নির্মাণ, বন্দর পরিচালনা, মেরিন ইঞ্জিনিয়ারিং, জাহাজ পুনর্ব্যবহার ও অফশোর প্রযুক্তির আধুনিক সরঞ্জাম ও উদ্ভাবন তুলে ধরতে প্রদর্শনীতে অংশ নিয়েছে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান। নিজেদের পণ্য, প্রযুক্তি ও সেবা সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দিচ্ছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার আইসিসিবির নবরাত্রি হলে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
আয়োজকদের মতে, বাংলাদেশের সমুদ্রসম্পদের সম্ভাবনা কাজে লাগাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা জরুরি। এ লক্ষ্য সামনে রেখে আয়োজিত প্রদর্শনীতে বাংলাদেশ, নেদারল্যান্ডসসহ সাতটি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীটি শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকার কথা রয়েছে।
অন্যদিকে, শুক্রবার আইসিসিবিতে বসেছে ‘সুপার সেল কার বাজার’-এর আরেকটি আসর। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ বাজারে নতুন গাড়ির পাশাপাশি পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ি, মোটরবাইক এবং বিভিন্ন ধরনের ইউটিলিটি ভেহিকেল কেনাবেচার সুযোগ রয়েছে। বাজারটি চলবে রাত ৮টা পর্যন্ত।
গত ৪ সেপ্টেম্বর শুরু হওয়া এ আয়োজন পাঁচ সপ্তাহ ধরে প্রতি শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। এখানে একই স্থানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন দেখার পাশাপাশি দাম ও বৈশিষ্ট্য তুলনা করতে পারছেন ক্রেতারা। এতে একাধিক স্থানে ঘোরাঘুরি ছাড়াই পছন্দের গাড়ি খুঁজে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন।
‘সুপার সেল কার বাজার’-এর আয়োজক উইজার্ড শোবিজ। আর ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি।
সামুদ্রিক শিল্পের প্রযুক্তিগত অগ্রগতি ও যানবাহনের বেচাকেনা—দুই ভিন্ন আয়োজনকে ঘিরে আইসিসিবিতে তৈরি হয়েছে ভিন্নধর্মী এক প্রদর্শনী ও বাণিজ্যিক পরিবেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

সিলেটে গোয়েন্দা পুলিশের সহায়তায় আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

এক ছাদের নিচে সামুদ্রিক প্রযুক্তি ও গাড়ির বাজার

Update Time : ০৯:২৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬