বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলছড়ির উদাখালি ইউপিতে চেয়ারম্যান প্রার্থী হতে চান টিটু মিয়া

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৩ নম্বর উদাখালি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মোঃ টিটু মিয়া। এ লক্ষ্যে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

সম্প্রতি ইউনিয়নবাসীর উদ্দেশে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় টিটু মিয়া বলেন, এলাকার উন্নয়ন, জনসেবা এবং সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে কাজ করতে চান তিনি। সবার সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় উদাখালি ইউনিয়নকে একটি উন্নত, সুন্দর ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, ইউনিয়নবাসীর পরামর্শকে গুরুত্ব দিয়ে মানুষের পাশে থাকতে এবং জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে চান। এ জন্য তিনি সবার দোয়া, ভালোবাসা, পরামর্শ ও সমর্থন প্রত্যাশা করেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা নিয়ে মোঃ টিটু মিয়া ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

সিলেটে গোয়েন্দা পুলিশের সহায়তায় আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

ফুলছড়ির উদাখালি ইউপিতে চেয়ারম্যান প্রার্থী হতে চান টিটু মিয়া

Update Time : ০১:৪৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬