হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে গাইবান্ধা পরিবেশ ক্লাবের আয়োজনে জেলা শহরের মধ্যপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাত ধোয়ার প্রদর্শনী ও অনুশীলন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়টির বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
কর্মসূচির আগে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ২৫ থেকে ৩০ সেকেন্ড ধরে হাত ধোয়ার উপকারিতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন পরিবেশ ক্লাবের সভাপতি গোলাম রব্বানী মুসা।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ ক্লাবের উপদেষ্টা ওয়াজির রহমান র্যাফেল, মাজেদা খাতুন কল্পনা ও শিরিন আক্তার, সহসভাপতি রজতকান্তি বর্মন, সাধারণ সম্পাদক অর্চ প্রসাদ, সদস্য রফিক খন্দকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. আজিজা বেগম, বেসরকারি সংস্থা এসকেএসের স্মার্ট প্রকল্পের ব্যবস্থাপক ডা. এসএম শহিদ, ফাইন্যান্স কর্মকর্তা কামরুজ্জামান কাজলসহ অন্যরা।
উল্লেখ্য, বিশ্বব্যাপী সাবান দিয়ে হাত ধোয়ার বিষয়ে সচেতনতা বাড়াতে ২০০৮ সালে প্রথম বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়। এরপর থেকে প্রতিবছর ১৫ অক্টোবর দিবসটি পালিত হয়ে আসছে।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত
-
Reporter Name - Update Time : ০৭:২৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- ২০ Time View
Tag :
Popular Post























