বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় সিএনজি-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দিনমজুর গুরুতর আহত, দিশেহারা পরিবার

  • Reporter Name
  • Update Time : ০৩:২০:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৬১ Time View

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধা সদর উপজেলার তালুকদারপাড়া দুর্গাপুর এলাকায় সিএনজি ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে রেজাউল শেখ (৪৫) নামে এক দিনমজুর গুরুতর আহত হয়েছেন। গত ৩ জুলাই ২০২৬ তারিখে সংঘটিত এ দুর্ঘটনায় রেজাউল শেখের মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার মাথায় ১৬টি সেলাই দেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেজাউল শেখ দীর্ঘদিন ধরে দিনমজুরের কাজ করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। দুর্ঘটনার পর থেকে তিনি কর্মক্ষমতা হারিয়ে শয্যাশায়ী রয়েছেন। ফলে পরিবারের একমাত্র উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় স্ত্রী-সন্তানদের নিয়ে চরম আর্থিক সংকটের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন।
এদিকে চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে পরিবারটি আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। রেজাউলের সুস্থতা ও পরিবারের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, মানবিক সংগঠন এবং দানশীলদের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।
স্থানীয়রা জানান, সময়মতো আর্থিক সহায়তা পেলে রেজাউল শেখের চিকিৎসা অব্যাহত রাখা এবং পরিবারের দুর্দশা কিছুটা লাঘব করা সম্ভব হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

গাইবান্ধায় পূবালী ব্যাংক পিএলসি পার্ক রোড শাখার আয়োজনে ‘ক্যাশলেস গাইবান্ধা ’ কার্যক্রমের শুভ উদ্বোধন Bangla QR-এর মাধ্যমে ডিজিটাল লেনদেনে নতুন যুগের সূচনা

গাইবান্ধায় সিএনজি-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দিনমজুর গুরুতর আহত, দিশেহারা পরিবার

Update Time : ০৩:২০:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬