বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা সিদ্দিকিয়া কামিল মাদরাসা দেশসেরা ১০০ প্রতিষ্ঠানের তালিকায়; আইডিয়াল কেয়ার পরিবারের সম্মাননা প্রদান

  • Reporter Name
  • Update Time : ১০:৫১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১০১ Time View

মশিউর রহমান মিঠু  নিজস্ব প্রতিবেদক:

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক দেশের সেরা ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় স্থান অর্জন করায় গাইবান্ধা সিদ্দিকিয়া কামিল মাদরাসাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে গাইবান্ধা আইডিয়াল কেয়ার পরিবার। সম্প্রতি মাদরাসা কার্যালয়ে আয়োজিত এক  অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব শরীফ মোঃ আবু ইউসুফ-এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন গাইবান্ধা আইডিয়াল কেয়ার মাদ্রাসার শিক্ষক ও পরিচালকগণ।
এ সময় বক্তারা বলেন, গাইবান্ধা সিদ্দিকিয়া কামিল মাদরাসার এই অর্জন শুধু প্রতিষ্ঠানের নয়, বরং সমগ্র গাইবান্ধাবাসীর জন্য গর্বের। শিক্ষার মানোন্নয়ন, সুশিক্ষা বিস্তার এবং ইসলামী মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অবদান প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও মাদরাসাটি আরও বড় বড় সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্মাননা গ্রহণ করে অধ্যক্ষ জনাব শরীফ মোঃ আবু ইউসুফ গাইবান্ধা আইডিয়াল কেয়ার পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ সম্মাননা শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ও অনুপ্রাণিত করবে। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে দোয়া করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

গাইবান্ধায় পূবালী ব্যাংক পিএলসি পার্ক রোড শাখার আয়োজনে ‘ক্যাশলেস গাইবান্ধা ’ কার্যক্রমের শুভ উদ্বোধন Bangla QR-এর মাধ্যমে ডিজিটাল লেনদেনে নতুন যুগের সূচনা

গাইবান্ধা সিদ্দিকিয়া কামিল মাদরাসা দেশসেরা ১০০ প্রতিষ্ঠানের তালিকায়; আইডিয়াল কেয়ার পরিবারের সম্মাননা প্রদান

Update Time : ১০:৫১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬