সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের ফেঞ্চুগঞ্জে সাংবাদিকের দুই ছেলে নিখোঁজ, পরিবারে চরম উদ্বেগ

  • Reporter Name
  • Update Time : ১২:৩২:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ১১৪ Time View

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্তিশ গ্রামের বাসিন্দা ও স্থানীয় সাংবাদিক মোঃ লাভলু মিয়ার দুই ছেলে গত ৪ জুলাই থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ দুই শিশু হলো সালমান (চতুর্থ শ্রেণির শিক্ষার্থী) এবং মাহিন (তৃতীয় শ্রেণির শিক্ষার্থী)।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ জুলাই প্রতিদিনের মতো তারা ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজারে অবস্থিত মদিনাতুল উলুম হযরত শাহ মাদ্রাসার বোর্ডিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বিকেল শিশুদের বাবা মোঃ লাভলু মিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন, দুই শিক্ষার্থী গত শুক্রবার থেকেই মাদ্রাসায় উপস্থিত হয়নি। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান মেলেনি।
এ ঘটনায় পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ প্রকাশ করে শিশু দুটিকে দ্রুত খুঁজে পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি কোনো সহৃদয় ব্যক্তি সালমান ও মাহিনের সন্ধান পেয়ে থাকলে অনুগ্রহ করে উল্লিখিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে তাদের পরিবার।
যোগাযোগ: মোঃ লাভলু মিয়া
গ্রাম: ছত্তিশ, উপজেলা: ফেঞ্চুগঞ্জ, জেলা: সিলেট
মোবাইল: ০১৭৩৯-৩৮৫৯৮৮

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

গাইবান্ধায় মাদক সেবনের অভিযোগে যুবক আটক

সিলেটের ফেঞ্চুগঞ্জে সাংবাদিকের দুই ছেলে নিখোঁজ, পরিবারে চরম উদ্বেগ

Update Time : ১২:৩২:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬