গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, মারধর ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মালিবাড়ী এলাকার বাসিন্দা মোঃ আলী আকবরের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১৯ এপ্রিল সকালে প্রতিপক্ষরা সংঘবদ্ধ হয়ে তার বসতবাড়িতে হামলা চালায়।
ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি তাকে ও তার পরিবারের সদস্যদের উপর এলোপাতাড়ি মারধর করে। এ সময় নারী সদস্যদেরও ছাড় দেওয়া হয়নি। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়া হামলাকারীরা ভুক্তভোগীর কাছে ১ লাখ ২৫ হাজার টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। দাবি পূরণ না করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে জানান ভুক্তভোগী।
এ ঘটনায় বেশ কয়েকজনকে আসামি করে গাইবান্ধা থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
এ বিষয়ে গাইবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 









