বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ গুলিবিদ্ধ ৪ জনসহ আহত ১০, বাড়িঘর ভাঙচুর—এলাকায় চরম আতঙ্ক

  • Reporter Name
  • Update Time : ০৪:০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ১৪১ Time View

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা সদর উপজেলার ধুতিছেড়া গ্রামে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ ৪ জনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম ও তার প্রতিবেশী সাদেকুল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গত ৮ এপ্রিল ভোর আনুমানিক ৬টার দিকে সাদেকুল মিয়া ভাড়াটিয়া লোকজন নিয়ে শহিদুল ইসলামের বসতবাড়িতে অতর্কিত হামলা চালান।
হামলার সময় স্থানীয়রা বাধা দিতে এগিয়ে এলে হামলাকারীরা প্রকাশ্যে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই ৪ জন গুলিবিদ্ধ হন এবং অন্তত আরও ৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এবং প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির শব্দে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।অভিযোগ রয়েছে, ঘটনার সময় থানা ও জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে আব্দুল্লাহ আল মামুন, অফিসার ইনচার্জ, গাইবান্ধা সদর থানা বলেন, “আমরা একটি এজাহার পেয়েছি। বিষয়টি তদন্ত করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

পুলিশ জানায়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

গাইবান্ধায় সংঘবদ্ধ জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা,পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নারীসহ আহত ২

গাইবান্ধায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ গুলিবিদ্ধ ৪ জনসহ আহত ১০, বাড়িঘর ভাঙচুর—এলাকায় চরম আতঙ্ক

Update Time : ০৪:০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬