বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দৃষ্টিনন্দন সাফল্যে উজ্জ্বল গাইবান্ধা আইডিয়াল কেয়ার মাদ্রাসা 🔥 বৃত্তি পরীক্ষায় রেকর্ড অর্জন—পিএসসি ও জেডিসিতে ৩৯ শিক্ষার্থীর কৃতিত্ব

  • Reporter Name
  • Update Time : ০২:৩৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ১১৬ Time View

মশিউর রহমান মিঠু

গাইবান্ধা প্রতিনিধি:
আলহামদুলিল্লাহ, গাইবান্ধা আইডিয়াল কেয়ার মাদ্রাসা তাদের ১৩তম বর্ষে আবারও গৌরবময় সাফল্যের স্বাক্ষর রাখলো। ২০২৫ শিক্ষাবর্ষের বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা অসাধারণ ফলাফল অর্জন করে এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছে।
পিএসসি পর্যায়ে অংশগ্রহণকারী ২৪ জন শিক্ষার্থীর মধ্যে ১৯ জন এবং জেডিসি পর্যায়ে অংশগ্রহণকারী ২০ জন শিক্ষার্থীর মধ্যে ১৯ জন বৃত্তি অর্জন করেছে। সব মিলিয়ে ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯ জনের এ সাফল্য মাদ্রাসাটির শিক্ষার মান ও ধারাবাহিক অগ্রগতির উজ্জ্বল প্রমাণ।
মাদ্রাসার সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষক মণ্ডলীর দিকনির্দেশনা এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। তারা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ অভূতপূর্ব সাফল্যে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় সচেতন মহলও প্রতিষ্ঠানটির এ অর্জনকে সাধুবাদ জানিয়েছেন এবং আগামীতেও এমন সাফল্য কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

গাইবান্ধায় সংঘবদ্ধ জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা,পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নারীসহ আহত ২

দৃষ্টিনন্দন সাফল্যে উজ্জ্বল গাইবান্ধা আইডিয়াল কেয়ার মাদ্রাসা 🔥 বৃত্তি পরীক্ষায় রেকর্ড অর্জন—পিএসসি ও জেডিসিতে ৩৯ শিক্ষার্থীর কৃতিত্ব

Update Time : ০২:৩৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬