গাইবান্ধা জেলায় পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে ১৪৪৭ হিজরি, ১৪৩২ বঙ্গাব্দ ও ২০২৬ খ্রিস্টাব্দের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করা হয়েছে। গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থার উদ্যোগে প্রণীত এ সময়সূচি জেলার মুসল্লিদের জন্য প্রযোজ্য বলে জানানো হয়েছে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, রমজানের প্রথম ১০ দিন (রহমত) শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে। এদিন সাহরির শেষ সময় ভোর ৫টা ১৬ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৬টা ০১ মিনিট।
দ্বিতীয় ১০ দিন (মাগফিরাত) ১ মার্চ থেকে শুরু হবে। এ সময় সাহরির শেষ ধীরে ধীরে কমে ভোর ৫টা ০৮ মিনিট থেকে ৪টা ৫৯ মিনিটে নেমে আসবে এবং ইফতারের সময় বাড়তে বাড়তে সন্ধ্যা ৬টা ০৫ মিনিট থেকে ৬টা ১০ মিনিট পর্যন্ত হবে।
শেষ ১০ দিন (নাজাত) ১১ মার্চ থেকে শুরু হবে। এ পর্যায়ে সাহরির শেষ সময় ভোর ৪টা ৫৮ মিনিট থেকে ৪টা ৪৯ মিনিটে পৌঁছাবে এবং ইফতার হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে ৬টা ১৫ মিনিটের মধ্যে।
সময়সূচিতে উল্লেখ করা হয়েছে, চাঁদ দেখার উপর ভিত্তি করে ১লা রমজান নির্ধারিত হবে। সংশ্লিষ্টরা ধর্মপ্রাণ মুসল্লিদের যথাসময়ে সাহরি ও ইফতার সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।
বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
গাইবান্ধায় প্রকাশিত হলো ১৪৪৭ হিজরির রমজানের সাহরি-ইফতারের সময়সূচি
-
মাও: মশিউর রহমান মিঠু - Update Time : ০৮:২৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- ৫৫৯ Time View
Tag :











