শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় অর্থ আত্মসাতের অভিযোগে দুই ভুয়া সমাজসেবা কর্মকর্তাকে গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১১:৩৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ২৭ Time View

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধায় সরকারি উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের অর্থ আত্মসাতের অভিযোগে দুই ভুয়া সমাজসেবা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৫ জুন) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার শিবপুর এলাকার মো. দাইয়ান শহীদ দীপ সরকার (২৫) এবং গোবিন্দগঞ্জ উপজেলার নাওভাঙ্গা এলাকার মো. সোহানুর রহমান শান্ত (২৭)।

পুলিশ সূত্রে জানা গেছে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে গাইবান্ধার বিভিন্ন গ্রামাঞ্চলে নিজেদের সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তারা মূলত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের টার্গেট করে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আশ্বাস দিতেন এবং বিনিময়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন।একই সঙ্গে তারা ভুক্তভোগীদের জাতীয় পরিচয়পত্রের ছবিসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতেন। অনলাইনের মাধ্যমে এসব ভাতা পাইয়ে দেওয়ার নাম করেও তারা বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।

এর আগে, গত বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ উপজেলার উত্তর সিংগা গ্রামে যৌথ বাহিনী একটি অভিযান পরিচালনা করে তাদের আটক করে। অভিযানে প্রতারক চক্রের আস্তানা থেকে বিপুল সংখ্যক মোবাইল ফোন, সিমকার্ড, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, সিসিটিভি ক্যামেরা ও হার্ডডিস্কসহ প্রতারণার বিভিন্ন আলামত জব্দ করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে ভুয়া পরিচয়ে অর্থ সংগ্রহের বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে পুলিশি তদন্ত চলছে। এছাড়া গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

গাইবান্ধার কুপতলায় ভাতিজার ছুড়িকাঘাতে আহত চাচা

গাইবান্ধায় অর্থ আত্মসাতের অভিযোগে দুই ভুয়া সমাজসেবা কর্মকর্তাকে গ্রেফতার

Update Time : ১১:৩৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬