গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা পেয়েছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাম্মেল হক। একই সঙ্গে বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্যের স্বীকৃতি হিসেবে গোবিন্দগঞ্জ থানার আরও চার পুলিশ কর্মকর্তা সম্মাননা পেয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মো. জসিম উদ্দিনের কাছ থেকে ওসি মোহাম্মদ মোজাম্মেল হকের পক্ষে শ্রেষ্ঠ ওসির সম্মাননা গ্রহণ করেন গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে এসআই শাহজাহান আলী, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবে এসআই আখতারুজ্জামান, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই শরৎচন্দ্র রায় এবং ক্লুলেস মামলার রহস্য উদঘাটনকারী কর্মকর্তা হিসেবে এসআই আহসান হাবীব সম্মাননা গ্রহণ করেন।
জেলা পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন ক্যাটাগরিতে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে গাইবান্ধা জেলার থানাগুলোর মধ্যে গোবিন্দগঞ্জ থানা শীর্ষস্থান অর্জন করেছে। আইনশৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে সাফল্যের স্বীকৃতি হিসেবে এসব সম্মাননা দেওয়া হয়।
গোবিন্দগঞ্জ থানার একাধিক কর্মকর্তা জানান, এ অর্জন শুধু একজন কর্মকর্তার নয়; থানার সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
গাইবান্ধার শ্রেষ্ঠ ওসি মোহাম্মদ মোজাম্মেল হক
-
গাইবান্ধা প্রতিনিধি - Update Time : ০৬:৩৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ৪ Time View
Tag :
Popular Post





















