গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মুন্সির ভিটা এলাকায় বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে গাইবান্ধা সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগী আবুল হামিদ (৫৭)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে আবুল হামিদের বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁকে ও পরিবারের সদস্যদের মারধর, গুরুতর জখম, হত্যাচেষ্টা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়। এজাহারে প্রায় ৮০ হাজার টাকার মালামাল লুটের কথাও উল্লেখ করা হয়েছে।
এদিকে মামলা দায়েরের পর উল্টো বাদী ও তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। এতে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
এ ঘটনায় আইনগত প্রতিকার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বাদী আবুল হামিদ। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
গাইবান্ধায় বাড়িতে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ ১৫ জনের বিরুদ্ধে মামলা, বাদী পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ
-
গাইবান্ধা প্রতিনিধি - Update Time : ০৩:৪৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- ১০৪ Time View
Tag :
Popular Post

























