রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

বিশাল আকৃতির গরু, বিদেশি জাতের ছাগল, দেশি ব্ল্যাক বেঙ্গল, হাঁস-মুরগি, কবুতর ও কোয়েল পাখিসহ নানা প্রজাতির পশুপাখির সমাহার। পাশাপাশি ছিল উন্নত পশুখাদ্য ও ভেটেরিনারি ওষুধের স্টল। বর্ণিল আয়োজনে গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী মেলা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় খামারি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৩০টি স্টল অংশ নেয়।
মেলায় উন্নত জাতের গরু-মহিষ, বিদেশি জাতের ছাগল, দেশি ব্ল্যাক বেঙ্গল, সোনালী ও দেশি মুরগি, হাঁস, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশুপাখি প্রদর্শন করা হয়। এসব পশুপাখি দেখতে মেলায় বিভিন্ন বয়সী দর্শনার্থীর ভিড় জমে।
মেলায় আসা দর্শনার্থী আল আমিন মিয়া বলেন, এখানে এসে বিভিন্ন জাতের পশুপাখি দেখার সুযোগ হয়েছে। বিশেষ করে বড় আকৃতির গরু, বিদেশি জাতের ছাগল ও নানা প্রজাতির পাখি দেখে ভালো লেগেছে।
প্রদর্শনীতে অংশ নেওয়া এক খামারি বলেন, এ ধরনের আয়োজন খামারিদের উৎসাহিত করার পাশাপাশি নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে। নিয়মিত এমন প্রদর্শনীর আয়োজন করা হলে খামারিরা আরও আগ্রহী হবেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. জোবাইদুল কবীর বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং খামারিদের আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালনে উৎসাহিত করতেই এ আয়োজন। এর মাধ্যমে উন্নত জাতের পশুপাখি পালন, পরিচর্যা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে খামারিরা ধারণা পাবেন।
এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রদর্শনী মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রেদুয়ানুল হালিম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

গাইবান্ধায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

Update Time : ০৫:৪৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬