মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় প্ল্যানার্স অ্যান্ড ডিজাইনার্সের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গাইবান্ধায় প্ল্যানার্স অ্যান্ড ডিজাইনার্স প্রকৌশলী যুব কল্যাণ সংস্থার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যান্ড ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তাক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সুজন প্রসাদ, আইডিইবি গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক জানে আলম এবং গাইবান্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি প্রকৌশলী মো. সোহরাব আলী। বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. রোকন-উদ-দৌলা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইঞ্জি. ফজলে রাব্বি।
এ সময় বক্তারা সংস্থার বিভিন্ন কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি পরিকল্পিত নগরায়ণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রকৌশলীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

গাইবান্ধা সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গাইবান্ধায় প্ল্যানার্স অ্যান্ড ডিজাইনার্সের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Update Time : ১০:২৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬