রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও

জাপানের জনপ্রিয় রিকন্ডিশন্ড গাড়ির সমাহার নিয়ে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বারভিডা কার এক্সপো ২০২৬’। আগামী ৫ থেকে ৭ নভেম্বর অনুষ্ঠেয় এ প্রদর্শনীতে একই ছাদের নিচে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি দাম, প্রযুক্তি ও সুযোগ-সুবিধা যাচাই করে পছন্দের গাড়ি কেনার সুযোগ পাবেন ক্রেতারা।
শনিবার (৩১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের অটোমোবাইল খাতকে আরও গতিশীল করা এবং রিকন্ডিশন্ড গাড়ির বাজার সম্পর্কে ক্রেতাদের ধারণা বাড়ানো এ আয়োজনের মূল লক্ষ্য। বিশেষ করে জাপান থেকে আমদানি করা জনপ্রিয় গাড়িগুলো এক জায়গায় প্রদর্শনের মাধ্যমে ক্রেতাদের গাড়ি নির্বাচন ও কেনার প্রক্রিয়া সহজ করতে চায় আয়োজক সংগঠনটি।
এক্সপোতে টয়োটা প্রিয়াস, করোলা ক্রস, হ্যারিয়ার, নোয়া, ভক্সি ও আলফার্ডসহ জাপানের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড ও মডেলের রিকন্ডিশন্ড গাড়ি প্রদর্শন করা হবে। পাশাপাশি আধুনিক হাইব্রিড প্রযুক্তির গাড়িও থাকবে প্রদর্শনীতে।
দর্শনার্থীরা সরাসরি গাড়ি দেখার পাশাপাশি বিভিন্ন মডেলের প্রযুক্তি, বৈশিষ্ট্য, সুযোগ-সুবিধা ও দাম সম্পর্কে জানতে পারবেন। একাধিক প্রতিষ্ঠানের গাড়ি একই স্থানে থাকায় নিজেদের বাজেট ও পছন্দ অনুযায়ী তুলনামূলক যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন ক্রেতারা।
এবারের এক্সপোর বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী। এতে দেশের সড়কে জাপানি গাড়ির যাত্রা শুরুর সময় থেকে বর্তমান পর্যন্ত অটোমোবাইল প্রযুক্তির পরিবর্তন ও বিকাশের চিত্র তুলে ধরা হবে। বিভিন্ন সময়ের জনপ্রিয় গাড়ির ছবি, ঐতিহাসিক মডেল এবং প্রযুক্তিগত বিবর্তনের নানা দিকও স্থান পাবে এ প্রদর্শনীতে।
এতে বাংলাদেশের পরিবহন খাতে জাপানি গাড়ির দীর্ঘদিনের অবদান তুলে ধরার পাশাপাশি পুরোনো দিনের নির্ভরযোগ্য গাড়ি থেকে আধুনিক হাইব্রিড ও উন্নত প্রযুক্তিনির্ভর মডেলে উত্তরণের ধারাবাহিকতা উপস্থাপন করা হবে।
আয়োজকদের মতে, জাপানি গাড়ি দেশের পরিবহন খাতের পাশাপাশি কর্মসংস্থান, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য ও সরকারি রাজস্ব আয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অটোমোবাইল খাত শুধু গাড়ি আমদানি ও বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে উদ্যোক্তা তৈরি, প্রযুক্তির প্রসার এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্কও জড়িত।
বারভিডার প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে রিকন্ডিশন্ড গাড়ির বাজার আরও জনপ্রিয় ও গতিশীল হবে। একই সঙ্গে ক্রেতা-বিক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগ বাড়বে এবং বিভিন্ন মডেলের গাড়ি সম্পর্কে সাধারণ মানুষের জানার সুযোগ তৈরি হবে।
বারভিডা কার এক্সপো ২০২৬ পরিদর্শনে গাড়িপ্রেমী, সম্ভাব্য ক্রেতা, ব্যবসায়ী, পেশাজীবী, পরিবার ও গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক সংগঠনটি।
৫ থেকে ৭ নভেম্বর আইসিসিবিতে অনুষ্ঠিতব্য এ প্রদর্শনীতে গাড়ি কেনার পরিকল্পনাকারীদের পাশাপাশি আধুনিক হাইব্রিড প্রযুক্তি ও বাংলাদেশে জাপানি গাড়ির পাঁচ দশকের ইতিহাস সম্পর্কে আগ্রহীদের জন্যও বিশেষ অভিজ্ঞতার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকেরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও

আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও

Update Time : ০৬:৫৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬