গাইবান্ধা সরকারি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় নবীন শিক্ষার্থীদের পদচারণায় উৎসবমুখর হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শামছুল হক। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মো. মাসুদুর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আ. ফ. ম. শহীদুর রহমান, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আনিছা আখতার বেগম চৌধুরী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক উপাংশু বিশ্বাস এবং উচ্চমাধ্যমিক ভর্তি কমিটি-২০২৬-এর আহ্বায়ক মো. আবু সাঈদ মণ্ডল।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে অতিথিরা শিক্ষাজীবনে শৃঙ্খলা, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ভালো ফলাফলের পাশাপাশি নিজেদের মানবিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
পরে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
গাইবান্ধা সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
-
গাইবান্ধা প্রতিনিধি - Update Time : ১০:৫৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- ৯ Time View
Tag :
Popular Post




















