‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় জাতীয় সমবায় দিবস–২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এর আগে ফিতা কেটে উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। উদ্বোধনের পর তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. মো. মনিরুজ্জামান, পুলিশ সুপার জসিম উদ্দীন, জেলা সমবায় কর্মকর্তা ফরিদ আহম্মদ, জেলা সমবায় ব্যাংকের সভাপতি কায়ছার প্লাবনসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
পরে আয়োজিত আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব, সম্ভাবনা এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগে মানুষের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বিতা অর্জন সম্ভব। দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
গাইবান্ধায় জাতীয় সমবায় দিবস পালিত
-
গাইবান্ধা প্রতিনিধি - Update Time : ০৭:৪৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- ৪৩ Time View
Tag :
Popular Post






















