বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিত্রনায়িকা পরীমনিকে বয়কটের ঘোষণা দিয়ে গাইবান্ধায় প্রতিবাদ বিক্ষোভ করেছেন সাংবাদিকরা

রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা পুলিশ লাইন রোডে আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

সাংবাদিককে অপমান ও অসদাচরণের অভিযোগে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনিকে বয়কটের ঘোষণা দিয়েছেন গাইবান্ধার সাংবাদিকরা। রোববার (৮ নভেম্বর) দুপুরে শহরের জেলা পুলিশ লাইনস রোডে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেন তারা। একই সঙ্গে পরীমনির আচরণের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভও করেন স্থানীয় সাংবাদিকরা।

সমাবেশে গাইবান্ধার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। এ সময় সাংবাদিক নেতারা পরীমনির অসংবেদনশীল আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা অভিযোগ করেন, গত ৫ নভেম্বর ঢাকার আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুর বিরুদ্ধে অসদাচরণ ও অশালীন স্পর্শের অভিযোগ তোলেন পরীমনি। এ সময় ওই সাংবাদিককে গালাগালও করেন তিনি। সাংবাদিক নেতাদের দাবি, রবিউল শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছেন এবং তার একটি হাত অকেজো।

তারা বলেন, মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পেশাগত মর্যাদা ও সম্মান রক্ষায় গণমাধ্যমকর্মীরা সব সময় ঐক্যবদ্ধ থাকবেন।

সমাবেশ থেকে বক্তারা ঘোষণা দেন, ওই ঘটনায় পরীমনি দুঃখ প্রকাশ না করা পর্যন্ত তার বিষয়ে কোনো সংবাদ প্রকাশ করবেন না তারা। একই সঙ্গে তাকে সার্বিকভাবে বয়কটের ঘোষণা দিয়ে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন।

এর আগে গাইবান্ধার গণউন্নয়ন কেন্দ্রের (জিইউকে) ‘গণউন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে’ আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে অংশ নেন জেলার সাংবাদিকরা। অনুষ্ঠান শেষে কলেজের সামনে অর্ধশত সাংবাদিক একত্র হয়ে পরীমনিকে বয়কটের ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা শেখ হাবিবুর রহমান, সিদ্দিক আলম দয়াল ও ফারুক হোসেনসহ অনেকে।

এর মধ্যে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা ও ভাঙচুর মামলায় গত বুধবার আদালতে হাজির হওয়ার কথা ছিল পরীমনির। তবে অ্যালার্জিজনিত অসুস্থতার কারণ দেখিয়ে তিনি অনুপস্থিত থাকেন। এর পরিপ্রেক্ষিতে আদালত তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরদিন বৃহস্পতিবার বিপুলসংখ্যক দেহরক্ষী নিয়ে আদালতে আত্মসমর্পণ করতে যান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

রাজু মোল্লা হত্যার প্রতিবাদে গাইবান্ধায় কৃষকদলের প্রতিবাদ মিছিল

চিত্রনায়িকা পরীমনিকে বয়কটের ঘোষণা দিয়ে গাইবান্ধায় প্রতিবাদ বিক্ষোভ করেছেন সাংবাদিকরা

Update Time : ০১:৩৩:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬