বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাম্প চুরির অপবাদে গাছে বেঁধে মানসিক ভারসাম্যহীন নারীকে নির্যাতনের অভিযোগ

গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের উত্তর বালাআটা গোবিন্দপুর গ্রামে এক মানসিক ভারসাম্যহীন নারীকে গাছের সঙ্গে বেঁধে লোহার রড দিয়ে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। গুরুতর আহত ওই নারী বর্তমানে গাইবান্ধা জেলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে মো. গোলাপ উদ্দিন (২৩) গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর কাজের কথা বলে ওই নারীকে নিজের বাড়িতে ডেকে নেন প্রতিবেশী সাদা মিয়া। পরে পাম্প চুরির অপবাদ দিয়ে তাঁকে গাছের সঙ্গে বেঁধে লোহার রড দিয়ে মারধর করা হয়। এ সময় অন্য অভিযুক্তরাও তাঁকে শারীরিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে গাইবান্ধা জেলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর ছেলে গোলাপ উদ্দিন অভিযোগে উল্লেখ করেন, মায়ের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় ঘটনার পরপরই থানায় অভিযোগ করতে পারেননি। পরে তিনি সাদা মিয়াসহ কয়েকজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

রাজু মোল্লা হত্যার প্রতিবাদে গাইবান্ধায় কৃষকদলের প্রতিবাদ মিছিল

পাম্প চুরির অপবাদে গাছে বেঁধে মানসিক ভারসাম্যহীন নারীকে নির্যাতনের অভিযোগ

Update Time : ০৩:১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬