বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার পুলিশ সুপার

সার্বিক কর্মদক্ষতা ও পেশাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে গাইবান্ধা জেলা পুলিশ। একই সঙ্গে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে স্বীকৃতি পেয়েছেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।
বুধবার (৪ নভেম্বর) রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ স্বীকৃতি দেওয়া হয়।
রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অক্টোবর মাসের অপরাধ পরিস্থিতি ও বিভিন্ন জেলার পুলিশি কার্যক্রম পর্যালোচনা করা হয়। সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে গাইবান্ধা জেলা পুলিশকে রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত করা হয়। এ সময় গাইবান্ধা জেলা পুলিশের পক্ষে ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।
সভায় রংপুর রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং বিভিন্ন জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার পুলিশ সুপার

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার পুলিশ সুপার

Update Time : ০২:৩৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬