অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, যত্ন, থেরাপি ও সামগ্রিক বিকাশে অবদানের স্বীকৃতি হিসেবে ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান, বসুন্ধরা গ্রুপের পরিচালক ও বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহান। শনিবার (২৯ আগস্ট) ঢাকার একটি স্বনামধন্য হোটেলে সার্ক কালচারাল ফোরাম আয়োজিত অনুষ্ঠানে ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু অটিজম’ বিভাগে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের মাধ্যমে বিশেষ শিশুদের শিক্ষা, থেরাপি, দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন ইয়াশা সোবহান। পাশাপাশি অটিজম বিষয়ে সচেতনতা তৈরি ও বিশেষ শিশুদের সামাজিক অন্তর্ভুক্তিতেও রয়েছে তাঁর ভূমিকা। ২০১৭ সালে যাত্রা শুরু করা ফাউন্ডেশনটি বর্তমানে ৬০০-এর বেশি বিশেষ শিশুর শিক্ষা ও বিকাশ নিয়ে কাজ করছে। শিশুদের প্রয়োজন ও সক্ষমতা অনুযায়ী বিভিন্ন শিক্ষা, থেরাপি ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। বিশেষ শিশুদের কল্যাণের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা, থ্যালাসেমিয়া আক্রান্তদের সহযোগিতা এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের সক্ষমতা বাড়াতেও বিভিন্ন সামাজিক উদ্যোগে যুক্ত রয়েছেন ইয়াশা সোবহান। অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দীর্ঘদিনের মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পাওয়া এই আন্তর্জাতিক সম্মাননা তাঁর সামাজিক উদ্যোগকে আরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান
-
স্টাফ রিপোর্টার: - Update Time : ১১:২৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- ৫৫ Time View
Tag :
Popular Post






















