গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছাগলকে পাতা খাওয়ানোর জন্য গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর মন্দুয়ার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ মিয়া উত্তর মন্দুয়ার গ্রামের হাফিজার রহমানের ছেলে।
সাদুল্যাপুর প্রতিনিধি 
























