- গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ের পরদিন নিখোঁজ হওয়া মোঃ আবু সালেম নামে এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সাপগাছি-হাতিয়াদহ এলাকার একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
- নিহত আবু সালেম কালিতলা মিরাপাড়ার বাসিন্দা। তিনি কাটাখালী-বালুয়াহাটের ইউনিক ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক ছিলেন। এছাড়া তিনি গোবিন্দগঞ্জ সরকারি হাইস্কুলের এসএসসি ব্যাচ-২০১৪-এর শিক্ষার্থী ছিলেন।
- পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার আবু সালেমের বিয়ে হয়। পরদিন বৃহস্পতিবার সকালে তিনি বালুয়া বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর আর বাসায় ফেরেননি। স্বজনরা তার খোঁজ শুরু করেন।
শুক্রবার সাপগাছি-হাতিয়াদহ এলাকার একটি কলাবাগান থেকে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শন করেন গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শাহজাহান। তিনি ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, স্কুলশিক্ষক মোঃ আবু সালেমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
- তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গোবিন্দগঞ্জ প্রতিনিধি 





















