বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:১২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ৬৪ Time View

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে পাম্প মালিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। সভায় তিনি পাম্প মালিকদের উদ্দেশ্যে বলেন, জেলায় জ্বালানি তেলের সরবরাহ যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করতে হবে। অবৈধভাবে তেল মজুদ বা অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীকে টহল কার্যক্রম জোরদার করার এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০৫:১২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬