বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ: বাড়িঘর ভাঙচুর, কবরের ইট খুলে নেওয়ার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৪:২৫:১২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৯৫ Time View

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর গ্রামের সরকারতারী এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, বাড়িঘর ভাঙচুর ও কবরের ইট খুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে মজিদুল ইসলামের সঙ্গে প্রতিবেশী আলাউদ্দিন মিয়ার ছেলে শাহাজাহান ও মোস্তফার মধ্যে বসতবাড়ির প্রায় ৪৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে গতকাল দুপুরে শাহাজাহান, মোস্তফা ও তাদের স্বজনরা মজিদুল ইসলামের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় মজিদুল ইসলামের বড় ভাই আজিজুল ইসলাম ও তার ছেলে সিয়াম বাধা দিলে তাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হয়। এতে তারা আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে ঘটনার পর মজিদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং–৭০)। অভিযোগ রয়েছে, মামলার আসামিরা জামিনে বের হয়ে আবারও বাদীর বাড়িতে গিয়ে বাড়িঘর দখল করে এবং বিভিন্ন ফলদ গাছ উপড়ে ফেলে। এমনকি পারিবারিক কবরস্থানের কবরের ইট খুলে নেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
বর্তমানে মজিদুল ইসলামের পরিবার ভয়ে ঘর থেকে বের হতে পারছেন না বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ: বাড়িঘর ভাঙচুর, কবরের ইট খুলে নেওয়ার অভিযোগ

Update Time : ০৪:২৫:১২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬